রাজনীতি ১০ জুলাই, ২০২৩ ১১:১৯

গণঅধিকারের সভাপতি নুর, সম্পাদক রাশেদ

নিজস্ব প্রতিবেদক: পাল্টাপাল্টি বহিষ্কার ও নাটকীয়তার মধ্য দিয়ে কাউন্সিল করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন বাংলাদেশ গণঅধিকার পরিষদ। এই নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ খান।

সোমবার (১০ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে প্রতীম জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ২১৬ জন। রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন ব্যবস্থাপনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম।


আমাদেরকাগজ/এইচএম