নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ৭১ জন সহ-সভাপতি, ১১ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক, নতুন ৮টি সম্পাদক রয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার প্রায় ৭ মাস পর এটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলো।
এতে সভাপতি হিসেবে রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল্লাহ হীল বারী, ১ নং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আতেকা বিনতে হোসাইন।
এর আগে গত বছরের ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আমাদেরকাগজ/এইচএম





















