রাজনীতি ২৫ জুলাই, ২০২৩ ১২:৩৬

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না: ওবায়দুল কাদের 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো আপস করবে না আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী আজ মঙ্গলবার সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দ্বাদশ নির্বাচনে নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপে না বসার সিদ্ধান্তে এখনও অনড় আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক আবারও বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না।

ওবায়দুল কাদের বলেন, কম্বোডিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিএনপির খুশি হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের ক্ষেত্রে এমনটি হবে না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির কাছে দেশ নিরাপদ নয়, দেশের উন্নয়ন নিরাপদ নয়। তাই অপশক্তিকে রুখতে আওয়ামী লীগ রাজপথে থাকবে। আর কোনো ছাড় দেওয়া হবে না। সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

আমাদেরকাগজ/এমটি