রাজনীতি ২৬ জুলাই, ২০২৩ ১১:২৭

আ.লীগেরও সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী না হওয়ায় আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের আগামীকাল বৃহস্পতিবারের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

কোনো মাঠ পাওয়া না যাওয়ায় ও যে মাঠ পাওয়া গেছে তা ব্যবহারোপযোগী না হওয়ায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ আগামীকাল বৃহস্পতিবারের পরিবর্তে আগামী শুক্রবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজধানীর শেরে বাংলা নগরস্থ পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত হবে।


আমাদেরকাগজ/এইচএম