রাজনীতি ২৭ জুলাই, ২০২৩ ০৯:৫২

রাতেই নয়াপল্টন সমাবেশস্থলে পরিণত

নিজস্ব প্রতিবেদক: মহাসমাবেশে অংশ নিতে ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। ফলে রাতেই বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ভিআইপি সড়কে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

এর আগে, বিকেলে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ খবর নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে ধীরে ধীরে নয়াপল্টন এলাকা উৎসবে রূপ নেয়।

ডিএমপি কমিশনার বলেন, আশুরার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দুটি রাজনৈতিক দলের প্রতি সম্মান জানিয়ে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। এজন্য তাদের ২৩টি শর্ত দেওয়া হয়েছে।

তিনি বলেন, কোনো কুচক্রীমহল যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য পুলিশের পাশাপাশি সমাবেশ এলাকায় বিজিবি মোতায়েন থাকবে।

আমাদেরকাগজ/এইচএম