রাজনীতি ৩০ জুলাই, ২০২৩ ০৪:১৭

পুলিশ হামলা চালালে বলি, দরকার হলে আমাকে গুলি করো: গয়েশ্বর

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন,  রাজধানীর ধোলাইখাল এলাকায় শনিবার বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি জানান, দলের কর্মীদের বাঁচাতে প্রয়োজনে তাকে (গয়েশ্বর) গুলি করতে বলেছিলেন পুলিশকে।

শনিবারের কর্মসূচি নিয়ে তিনি বলেন, পুলিশ হামলা চালালে বলি, ‘দরকার হলে আমাকে গুলি করো, ওদের (দলের কর্মী) কিছু কোরো না।’ 

ধোলাইখাল এলাকায় গতকালের পরিস্থিতি নিয়ে রোববার বেলা সাড়ে তিনটার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গয়েশ্বর বলেন, ‘সমাবেশের দিন যখন গোলমাল হয়, তখন আমি দেখতে যাই। সেই পরিস্থিতিতে ওসি এসে আমাকে নিরাপত্তার কথা বলে নিয়ে গেল। আমাকে স্যাভলন দিয়ে মুছে দিল। এটা একটা চালাকি। পরে বলে, ‘আমাদের সঙ্গে চলেন।’ আমি বললাম, ‘তোমরা কি আমাকে আটক করেছো? যদি করে থাকো বলো। আর না করে থাকলে তোমাদের কাজ তোমরা করো। আমার কাজ আমাকে করতে দাও।’”

তিনি বলেন, “পুলিশ বলে, ‘না, আমাদের সঙ্গে হাসপাতালে চলেন।’ তার আগে আমাকে বসিয়ে তারা দুজন দুপাশে দাঁড়িয়ে। আমি তো চোর ডাকাত না যে, পালাব, কিন্তু হাসপাতালে বলল, ‘নো এন্ট্রি’। মানে রোগী হিসেবেও কোনো ডকুমেন্ট থাকবে না।”

আমাদেরকাগজ/এমটি