রাজনীতি ৩১ জুলাই, ২০২৩ ০৬:০৭

জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেয়নি ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ আগস্ট রাজধানীতে সমাবেশ করার জন্য জামায়াতে ইসলামীকে অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে সংগঠনটি গত ২৫ জুলাই ডিএমপি কার্যালয়ে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দেয়। সবকিছু বিবেচনা করে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে ডিএমপি।

আজ সোমবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম।

ডিএমপির উপ-কমিশনার বলেন, ‘জামায়াতকে মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। আগস্ট মাস জাতীয় শোকের মাস। শোকের মাসের প্রথম দিনে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না।’

সিদ্ধান্ত উপেক্ষা করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।  

আমাদেরকাগজ/এইচএম