রাজনীতি ১ আগস্ট, ২০২৩ ০১:৫০

এবার শুক্রবারে সমাবেশ করতে চায় জামায়াত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী। আগামী ৪ আগস্ট শুক্রবার পূর্বঘোষিত জায়গাতেই সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে তারা। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এ ঘোষণা দেন। 

জানা যায়, রাজধানীতে হতে যাওয়া আজকের সমাবেশ স্থগিত করে এমনটাই জানিয়েছে দলটি। 

এর আগে তত্ত্বাবধায়ক সরকারে অধীনে জাতীয় নির্বাচন ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতকর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী।

তবে জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

আমাদেরকাগজ/এমটি