নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খানকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
আজ মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খানকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
আমাদেরকাগজ/এইচএম






















