নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, ম্যাডামের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম





















