রাজনীতি ২৪ আগস্ট, ২০২৩ ১২:০৪

স্ত্রী-সন্তানসহ সিঙ্গাপুরে মির্জা ফখরুল 

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকা ত্যাগ করার খবর পাওয়া গেছে। জানা যায়, চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে আজ (বৃহস্পতিবার) সকাল ৮.৩০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে ভিত্তিতে মির্জা ফখরুল, তার স্ত্রী ও ছোট মেয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

এর আগেও মির্জা ফখরুল সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সর্বশেষ ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করার। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান।

আমাদেরকাগজ/এমটি