রাজনীতি ২৬ আগস্ট, ২০২৩ ০৯:৫৬

ফখরুলের পর এবার সিঙ্গাপুর গেলেন আব্বাস

নিজস্ব প্রতিবেদক: গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দুই দিন পরেই দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও তার স্ত্রী আফরোজা আব্বাসকে নিয়ে চিকিৎসার জন্য সেখানে গিয়েছেন। 

বিএনপি সূত্রে এসব জানা গেছে।

শনিবার (২৬ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে বিমানের একটি ফ্লাইটে (বিজি ৫৮৪) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা আব্বাস।

সিঙ্গাপুরের কোন হাসপাতালে মির্জা আব্বাস চিকিৎসা নেবেন এবং কবে দেশে ফিরবেন সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুহ। এবার তার ফলোআপ করানোর কথা রয়েছে।


আমাদেরকাগজ/এইচএম