নিজস্ব প্রতিবেদক : ঢাকা ১৭ আসনের এমপি ও সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত বলেন, দেশের জনগণের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করেন। সবচেয়ে বড় কথা জনগণের অধিকাংশ, অর্থাৎ বৃহদাংশই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখেন। শুধু তাই নয়, পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনার বিশ্বস্ত বন্ধু। সেই সাথে পশ্চিমা দেশগুলোর বাইরে চীন এবং রাশিয়াও শেখ হাসিনার বন্ধু।
আজ (রবিবার) নিজ ফেসবুক ভেরিফায়েড পেজে এ তথ্য নিশ্চিত করে একটি স্ট্যাটাস লিখেন ঢাকা ১৭ আসনের (এমপি) আরাফাত।
তিনি লিখেন, ২০২১ সালে ফ্রান্সে দ্বিপক্ষীয় সফরে শেখ হাসিনাকে নজিরবিহীন সম্মান দেখিয়েছিল ফ্রান্সের সরকার। যদিও বাংলাদেশ ও ফ্রান্সের শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের ইতিহাস বেশ কম হয়েছে, কিন্তু, বন্ধুত্বের নিদর্শন স্বরূপ শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা সফর করবেন।
তিনি আরও লিখেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব এবং কাতার শেখ হাসিনার বন্ধু। ন্যাটোভুক্ত দেশ তুরস্কও শেখ হাসিনার বিশ্বস্ত বন্ধু। ইউরোপের বেশিরভাগ দেশই শেখ হাসিনার বন্ধু, বিশেষ করে ফ্রান্স খুবই বিশ্বস্ত বন্ধু। এদিকে দেশের মধ্যে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রায় সকলেই, সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রায় সকলেই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল।
সর্বশেষ আই আর আই জরিপেও দেখা যায় দেশের জনগণের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করেন বলে নিপুণ হাতে লিখেন এই এমপি। যুক্তরাষ্ট্র ভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান এশিয়া ফাউন্ডেশনও সম্প্রতি একটি জরিপ করেছে, সেই জরিপেও দেখা যায় শেখ হাসিনার জনপ্রিয়তা তুঙ্গে।
তিনি আরও লিখেন, এরকম একটি বাস্তবতায় কোনো বোকাও কি চিন্তা করবে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে বিএনপি- জামায়াত স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় চলে আসবে? এমন স্বপ্ন যারা দেখছেন, তাদের জন্য সমবেদনা!
দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এবং আওয়ামী লীগ আবারো নির্বাচিত হয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ!
উল্লেখ্য, এই প্রতিবেদনটি লেখার এক ঘন্টা আগে নিজ ভেরিফায়েড পেজটিতে এই তথ্য নিশ্চিত করেছেন।





















