নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসায় বাংলাদেশ সফররত ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
আজ সোমবার বিকেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।বিএনপি ও সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। সারাহ কুকের সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর টিমোথি ডকেটও উপস্থিত ছিলেন।
জানা গেছে, যৌথ অঙ্গীকার বাস্তবায়নে মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ। সংলাপে নিজ নিজ দেশের নেতৃত্ব দিবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন। এ জন্য সোমবার ঢাকায় এসেছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন।
আমাদেরকাগজ/এইচএম





















