রাজনীতি ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৪৪

সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক 

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার (১৬সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকা ছাড়েন। 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ তা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুর গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে সকাল ৮টা ৩০ মিনিটে বিমানটি ঢাকা থেকে ছেড়ে যান।