রাজনীতি ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০১:০৫

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন বহিষ্কার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।

আজ (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

আবু আহমেদ মন্নাফী বলেন, যে ব্যক্তি সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজ করবে তাকেই বহিষ্কার করা হয়। রিয়াজকেও বহিষ্কার করা হয়েছে। চূড়ান্ত বহিষ্কার। 

 

আমাদেরকাগজ/এমটি