রাজনীতি ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪৩

দেশে ফিরবেন ওবায়দুল কাদের, জেনে নিন কখন 

আমাদের কাগজ ডেস্ক : আগামীকাল (শনিবার) দেশে ফেরার কথা রয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। 

এসময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে আগামীকাল (শনিবার) ঢাকায় ফিরবেন বলে জানা গেছে ।

আজ (শুক্রবার) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি ০৫৮৫) সন্ধ্যা ৬টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর শনিবার চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়মিত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান। সেখানে তার বাইপাস সার্জারি হয়েছিল। 

২০১৯ সালের ২ মার্চ শ্বাসকষ্ট হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম করার পর তাঁর হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। বিশ্বখ্যাত ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী ঢাকায় এসে তাকে দেখার পর সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।
 

আমাদেরকাগজ/এমটি