রাজনীতি ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১৯

সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের

আমাদের কাগজ ডেস্ক : চিকিৎসা শেষে ৪ দিন পর সন্ধ্যায় দেশে ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান তিনি। 

আজ (শনিবার) সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

তিনি জানান, দেশে ফিরে বিমানবন্দরের সিআইপি গেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এর আগে, গত ১৮ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান সরকারের এই মন্ত্রী।

২০১৯ সালের ২ মার্চ শ্বাসকষ্ট হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম করার পর তাঁর হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। বিশ্বখ্যাত ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী ঢাকায় এসে তাকে দেখার পর সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।

আমাদেরকাগজ/এমটি