ভিসা নিষেধজ্ঞা: বাংলাদেশের জন্য ‘অপমানজনক ও লজ্জাজনক’
নিজস্ব প্রতিবেদক : ভিসা বিধিনিষেধের জন্য এককভাবে সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন,বাংলাদেশের জন্য ‘অপমানজনক ও লজ্জাজনক’ এই ভিসা নিষেধজ্ঞা।
মির্জা ফখরুল ইসলাম আজ (শনিবার) বলেন, গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাদানে দায়ী ও জড়িত ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর এতে আওয়ামী লীগ সরকার এখন বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি দাঁড় করিয়েছে।
এমন বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করেছে। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। বিরোধী দলের নেতা–কর্মীদের নির্যাতন, গ্রপ্তার করা হচ্ছে। এসব কারণে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে নানা রকম পদক্ষেপ দেখা যাচ্ছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর পর এসে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ এসেছে। এটি আমাদের দেশের জন্য প্রাপ্য নয়। তিনি উল্লেখ করেন, এ জন্য বিএনপিসহ বিরোদী রাজনৈতিক দলগুলোর কোনো দায় নেই, এককভাবে সরকারই দায়ী।’
তবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বিএনপি ইতিবাচক হিসবে দেখছে, মির্জা ফখরুল ইসলামের কথায় তা মনে হয়। তিনি বলেন, বাইডেন প্রশাসন বিশ্বে গণতন্ত্রের কথা বলছে। এর অংশ হিসেবে তারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে পদক্ষেপ নিয়েছে। তারা তাদের দায়িত্ব পালন করেছে।
আমাদেরকাগজ/এমটি