রাজনীতি ২ অক্টোবর, ২০২৩ ০৫:৩৭

আমরা তো শুনি

সবারই যুক্তরাষ্ট্রে বাড়ি আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের কাগজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, 'যুক্তরাষ্ট্র তো অনেকের কাছেই যাওয়ার একটা জায়গা, বাসস্থান। সে জন্য অনেকে যান, অনেকে হয়তো বাড়ি করেছেন। 

সোমবার বিকেলে সচিবালয়ে এক প্রেস বিফিংয়ে তিনি এ কথা বলেন। 

বিবৃতি কালে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে কেউ অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেলে সরকার খতিয়ে দেখবে। 

অনেক প্রতিবেদনে এসেছে যে, পুলিশ কর্মকর্তা অনেকের বাড়ি আছে যুক্তরাষ্ট্রে। এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে দেখছে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের কাছে নির্দিষ্ট তথ্য নেই। আমরা শুনি। আমরা তো শুনি সবারই আছে! সবার মানে অনেকের আছে। ব্যবসায়ীদের আছে, সাংবাদিক ভাইদেরও আছে। পুলিশেরও শুনছি থাকতে পারে।

এসময় মন্ত্রী গণমাধ্যমকে বলেন, 'যুক্তরাষ্ট্রের আইন মেনে যদি কেউ বাড়ি করেন সেখানে আমাদের কিছু বলার নেই,'।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সোর্স অব মানি তারা জবাব দেবেন। এটা তো সরকার জবাব দেবে না! তারা জবাব দেবেন সে দেশের সরকারকে। আমাদের দেশ থেকে যদি নিয়ে যায়, সরকার খতিয়ে দেখবে।'

আইন মন্ত্রণালয়ের মতামতের পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করণীয় নেই বলে জানান আসাদুজ্জামান খান।

আমাদেরকাগজ/এমটি