রাজনীতি ৩ অক্টোবর, ২০২৩ ০২:৩৭

দ্বাদশ নির্বাচন: দুই আসনে লড়তে চান মাহি

আমাদের কাগজ ডেস্ক : ঢাকাই চলচিত্রের পরিচিত মুখ ও  অভিনেত্রী মাহিয়া মাহি। বর্তমানে সিনামার পর্দার চেয়ে রাজনীতির মাঠে বেশি সক্রিয় ও সময় পার করছেন তিনি। এখন অবশ্য সময় পেলেই ছুটে যান নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। দেখা মিলে আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশ কিংবা গণসংযোগ-প্রচারণায়। প্রস্তুতি নিচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্যও।  

বিশেষ সূত্র বলছে আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাহি। শুধু তাই নয়। জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ —এ দুই আসনে মনোনয়ন চাইবেন এই অভিনেত্রী। 

বর্তমানে এই অভিনেত্রী আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু হয়ে ওঠেনি। তবে তিনি মনে করেন রাজনীতি আসলে টিকে থাকার লড়াই। রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, তাই মাঠে সক্রিয় তিনি। 

নায়িকা মাহি বলেন, এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১— এ দুই আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে।

এই অভিনেত্রীর ভাষ্যমতে, দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।


এদিকে মা হবার সুবাদে বেশ অনেকটা দূরেই ছিলেন সিনেমা জগৎ থেকে। এবার মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আগামী ৮ অক্টোবর থেকে শুটিংয়ে ফিরবেন মাহিয়া মাহি। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে আবারও শুটিং শুরু করতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

আমাদেরকাগজ/এমটি