রাজনীতি ৩ অক্টোবর, ২০২৩ ০৬:২৬

'আমেরিকার সাথে আওয়ামী লীগের আপস হয়ে গেছে': ওবায়দুল কাদের

আমাদের কাগজ ডেস্ক : বারবার আওয়ামী লীগের উপর হামলা হলেও বিএনপির উপরে হামলার কোন নজির নেই এমন প্রশ্ন তুলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া জনপ্রিয়, বিশ্বস্ত এবং সাহসী নেতা আর নেই তাই জনগণকে শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের।  

আজ (মঙ্গলবার) আমিন বাজারের আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন। 

দলের সাধারণ সম্পাদক বলেন, আমেরিকার সাথে আওয়ামী লীগের আপস হয়ে গেছে, দিল্লি কিংবা আমেরিকারসহ সবার সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব রয়েছে, কারো সাথে শত্রুতা নেই। 

তিনি বলেন, খালেদা জিয়া ছাড়া ইলেকশনের না যাওয়ার হুমকি বিএনপি আর কত দিবে। আওয়ামী লীগ হত্যার ষড়যন্ত্র পছন্দ করেনা কিন্তু বারবার ষড়যন্ত্রের শিকার হয়। কারণ আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে না।জনগণের ভাগ্য উন্নয়নের জন্য শেখ হাসিনার রাতের ঘুম হারাম। 

তিনি বলেন, নির্বাচনী দেশের জনগণ আর কিছুই চায় না। গত ডিসেম্বর আন্দোলন গরুর হাটে আর ৪৮ ঘন্টার আল্টিমেটাম বুড়িগঙ্গায় ভেসে গেছে।
বিএনপি আন্দোলনের হেরে গেছে নির্বাচনে হেরে যাবে।

ভিসা নীতি নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা কিংবা ভিসা নীতির পরোয়া করে না,বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবেই হবে। নিষেধাজ্ঞার হুমকি ধামকি শেষ তাই ফখরুলের গলার আওয়াজ নরম হয়ে গেছে। 

বিএনপি আবারো ক্ষমতায় গেলে দেশের সম্পদ চুরি, লুটপাট, ষড়যন্ত্র সন্ত্রাস করবে গণতন্ত্রকেও গিলে খাবে,আবারো এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে। বিএনপির নেতা কাপুরুষের মতো লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে কেনো সাহস থাকলে ঢাকায় আসুক।

 বিএনপির কারণেই খালেদা জিয়ার মামলার নিষ্পত্তি হয়নি। মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমাদেরকাগজ/এমটি