রাজনীতি ১১ অক্টোবর, ২০২৩ ১০:০১

একদফা আন্দোলন চূড়ান্ত করতে জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি করতে শরিক জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি।

বুধবার (১১ অক্টোবর) রাতে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির নেতৃবৃন্দের সাথে আলাদাভাবে বৈঠক হয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে।

এই তিনটি বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপে যুক্ত হন নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসব বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

১২ দলীয় জোটের বৈঠকে ছিলেন- জাতীয় পার্টি(কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএলডিপি শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামের মনসুর হাসান রায়পুরী, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাপপা(তাসমিয়া প্রধান) রাশেদ প্রধান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, লেবার পার্টির(একাংশ) ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের আবদুল করিম ও ইসলামিক পার্টির আবুল কাশেম।

জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকে ছিলেন এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা(লুতফুর রহমান) খন্দকার লুতফুর রহমান, এসএম শাহাদাত, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, আবু সৈয়দ, বিকল্পধারার নুরুল আমিন বেপারী, শাহ আহমেদ বাদল, ন্যাপের এমএন শাওন সাদেকী, আবদুল বারিক, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, মাইনোরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মন্ডল, দিলীপ কুমার দাস, মুসলিম লীগের নাসিম খান, এনডিপির আবু তাহের, আবদুল্লাহ আল হারুন সোহেল, ডেমোক্রেটিক লীগের আকবর হোসেন।

বাংলাদেশ লেবার পার্টির বৈঠকে ছিলেন মোস্তাফিজুর রহমান ইরান, এসএম ইউসুফ আলী, আমিনুল ইসলাম, হিন্দুরত্ন রাম কৃষ্ণ সাহা ও জহুরা খাতুন জুই ছিলেন।

জানতে চাইলে জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। সবাইকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের একটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

আমাদেরকাগজ/এইচএম