রাজনীতি ১২ অক্টোবর, ২০২৩ ০২:৫৩

পিটার হাসের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে গুলশানের আমেরিকান ক্লাবে বৈঠকটি শুরু হয়। তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।

এদিকে গুলশানের সূত্র জানায়, বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনীতি ও অর্থনৈতিক উপ-কাউন্সিলর আরতুরো হাইন্স উপস্থিত আছেন।


আমাদেরকাগজ/এইচএম