কারা মনোনয়ন পাবেন জানালেন শেখ হাসিনা
আমাদের কাগজ ডেস্ক: ধারণা দিয়েছে কারা পেতে পারে এবার দ্বাদশ ও (জা)তীয় সংসদ নির্বাচনে ঠিক কারা পেতে পারে মনোনয়ন ।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কারও চেহারা দেখে মনোনয়ন দেব না। দেখে-শুনে জনপ্রিয় ব্যক্তিদের নমিনেশন দেব। (রোববার) সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। এতে সবাইকে জিতে আসতে হবে। কাউকে জিতিয়ে আনার দায়িত্ব আমি নিতে পারব না।
সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন তথ্য-উপাত্ত ও সার্ভে রিপোর্ট অনুযায়ী মনোনয়ন দেওয়া হবে। এখানে যারা আছেন সবাই মনোনয়ন নাও পেতে পারেন। তবে যাকে মনোনয়ন দেওয়া হবে তার জন্য সবাইকে কাজ করতে হবে।
শেখ হাসিনা হুঁশিয়ার করে বলেন, নমিনেশন পান, না পান নৌকার বিরোধিতা করা যাবে না। যারা নৌকার বিরোধিতা করবে, তাদের রাজনীতি চিরতরে শেষ হয়ে যাবে।
এসময় শেখ হাসিনা ভোট বানচালের ষড়যন্ত্র করতে বিএনপি শেষ মুহূর্তে নির্বাচনে আসতে পারে বলেও মন্তব্য করেছেন বলে জানান বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্য।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। সে কারণে দেশি-বিদেশি অনেকে নির্বাচন বাদ দিয়ে অনির্বাচিত সরকার চায়। কারণ, অনির্বাচিত সরকার হলে তাদের প্রভাব বিস্তার করতে সুবিধা হয়। এ ছাড়া নির্বাচনে জয়লাভ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

আমাদেরকাগজ/এমটি