নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
আমীর খসরুর গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদারও।
এক বার্তায় তিনি জানান, গোয়েন্দা পুলিশের সদস্যরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছেন।
গোপন খবরের ভিত্তিতে আমীর খসরুকে গ্রেফতারে গুলশানের ৮১ নম্বর সড়কের ওই বাসা ঘিরে ফেলে ডিবির পুলিশের সদস্যরা। এরপর গ্রেফতারের পর রাত ১টা ১৫ মিনিটে তাকে একটি সাদা মাইক্রোবাসে করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
আমাদেরকাগজ/এইচএম






















