রাজনীতি ৬ নভেম্বর, ২০২৩ ০৩:০০

আসতে পারে আরও ২ দিনের অবরোধ কর্মসূচি

আমাদের কাগজ ডেস্ক : আরও ২ দিনের অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। তবে মঙ্গলবার কোনো কর্মসূচি থাকছে না।  

১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আগামী ৮ ও ৯ তারিখ আমরা সারাদেশ আবারও ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করবো।

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে আর গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টা সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন।

নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বুধ ও বৃহস্পতিবার  আবারও ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে। 

এদিকে চলমান অবরোধের মধ্যে যারা সহিংসতা, নাশকতা করছে, যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা মারছে, তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। যিনি ধরিয়ে দেবেন তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।

আমাদেরকাগজ/ এমটি