রাজনীতি ৭ নভেম্বর, ২০২৩ ০৪:০৯

অক্টোবরে ১ হাজার ৪৭৫টি গাড়িতে আগুন, সবচেয়ে বেশি ঢাকায় 

আমাদের কাগজ ডেস্ক: দেশে রাজনৈতিক কাঠামোর পরিবর্তন আসতে চলেছে। আর তার আগেই কেয়ার টেকার সরকারের আবেদন জানিয়ে দর কষাকষি চলছে দেশের দুই শক্তিশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির। আবার তাদের মাঝে যুক্ত হয়ে তাল মিলিয়ে যাচ্ছে জামায়েত দল।  

তাঁদের দাবি, বন্দি নেতা কর্মীদের মুক্তি দিতে হবে। 

এত সবের মধ্যে হরতাল ও অবরোধ ডেকে সহিংসতার প্রমাণ দিচ্ছে বিএনপি। চলতি বছরের অক্টোবরে সারাদেশে ১ হাজার ৪৭৫টি আগুন লাগার ঘটনা ঘটেছে। এরমধ্যে সবচেয়ে বেশি ৫০১টি ঢাকা বিভাগে এবং দুই হাজারের বেশি বিএনপি নেতা__কর্মীদের আটক দেখিয়েছে পুলিশ। (মঙ্গলবার) (৭ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিত ও চলমান বিষয়ের মানদন্ডে এমনটি উঠে এসেছে।

এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে চট্টগ্রাম বিভাগে ২৩৯টি, রাজশাহী বিভাগে ২১৩টি, রংপুর বিভাগে ১৯৩টি, খুলনা বিভাগে ১৪৯টি, সিলেট বিভাগে ৫৯টি, বরিশাল বিভাগে ৬৬টি এবং ময়মনসিংহ বিভাগে ৫৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৭ জন আহত ও ১০ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিভাগের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ১৬৩টি আগুনের ঘটনা ঘটেছে। এ হিসেবে ঢাকায় দিনে ৫টির বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

এছাড়া ঢাকা সিটিতে সবচেয়ে বেশি ২২টি আগুনের ঘটনা মিরপুর এলাকায়। মোহাম্মদপুরে ১৩টি, ডেমরাতে ৯টি, তেজগাঁও ১২টি, বারিধারায় ৯টি, উত্তরায় ১০টি, পোস্তাগোলায় ১০টি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকায় আগুনের ঘটনায় ১৫ জন আহত এবং তিনজনের মৃত্যু হয়েছে।

মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসে অগ্নিকাণ্ডের ঘটনা কমেছে। গত মাসে সারাদেশে ১ হাজার ৫৫৭টি আগুনের ঘটনা ঘটে। 

সেপ্টেম্বরে বিএনপি-জামাতের সমাবেশ ও হরতালে মোট ক্ষয়-ক্ষতির পরিমান ছিল ৮৮ লাখ টাকা। 

আমাদেরকাগজ/এমটি