বাংলাদেশ রাষ্ট্রদূত
পিটার হাসকে হুমকি আওয়ামী লীগের আহ্বায়কের, যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর
বেদান্ত প্যাটেল, রাষ্ট্রদূত পিটার হাস ও চেয়ারম্যান মুজিবুল হক
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর প্রকাশ্য হুমকিকে ‘সহিংস বক্তব্য’ হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। এই বক্তব্যকে তারা খুবই অসহযোগিতামূলক আচরণ হিসেবে উল্লেখ করেছে।
এর আগে গত (সোমবার) এক সমাবেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী। তিনি তাঁর বক্তব্য নিজের ফেসবুক লাইভেও প্রচার করেন।
পিটার হাসকে উদ্দেশ্য করে মুজিবুলের দেওয়া হুমকির বিষয়টি গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ওঠে।
বেদান্ত প্যাটেল বলেন, বিষয়টিকে তিনি বড় পরিসরে বলতে চান। সেটি হচ্ছে, মার্কিন কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তার বিষয়টি তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, এই ধরনের সহিংস বক্তব্য খুবই অসহযোগিতামূলক আচরণের বহিঃপ্রকাশ।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ভাষ্য মতে, তাঁরা বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রার্থী বা দলকে সমর্থন করেন না। তাঁদের আশা-আকাঙ্ক্ষা হলো, বাংলাদেশের আগামী নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়। সে জন্য তাঁরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
মার্কিন রাষ্ট্রদূতকে পেটানোর হুমকি দেওয়া দেওয়া মুজিবুল চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়ীত্বরত।
আমাদের কাগজ/এমটি