রাজনীতি ১৭ নভেম্বর, ২০২৩ ০৯:১৩

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার ১৫ উপ কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার চেয়ারম্যান শেখ হাসিনা সদস্য সচিব ওবায়দুল কাদেরকে রেখে ১৫ উপ কমিটি গঠিত হয়েছে।

যেখানে নির্বাচন পরিচালনার কো-চেয়ারম্যান করা হয়েছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে।

তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুক্রবার বিকালে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে দলের এক বিজ্ঞপতিতে জানানো হয়েছে।

বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপতিতে জানানো হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য,  উপদেষ্টা পরিষদের সদস্য, সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করা হয়েছে।

এছাড়া পনেরটি উপকমিটি উপ কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপতিতে জানানো হয়,  ইশতেহার উপকমিটির আহ্বায়ক করা হয়েছে সভাপতিমন্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে আর সদস্য সচিব তথ্য ও গভেষণা সম্পাদক সেলিম মাহমুদ, নির্বাচন সম্পর্কিত আইন সহায়তা বিষয়ক উপ কমিটির আহ্বায়ক করা হয়েছে উপদেষ্টা পরিষদের সদস্য ইউসূফ হোসেন হুমায়ুন এবং সদস্য সচিব আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু। নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপ কমিটির সভাপতি করা হয়েছে দলের সভাপতিমন্ডলীর সদস্য লে.কর্নেল(অব.) মোহাম্মদ ফারুক খানকে আর সদস্য সচিব  কেন্দ্রীয় সদস্য তারানা হালিম।

এ ছাড়া দপ্তর বিষয়ক উপ কমিটির আহ্বায়ক সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ আর সদস্য সচিব দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নির্বাচন পর্যবেক্ষক সমন্বয়ক উপ কমিটির আহ্বায়ক করা হয়েছে অ্যাম্বাসেডর মো. জিয়া উদ্দিন এবং সদস্য সচিক অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান। লিয়াজো উপ কমিটির আহ্বয়ক করা হয়েছে উপদেষ্টা পরিষদের সদস্য মো. রশিদুল ালমকে আর সদস্য সচিব করা হয়েছে সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে। 

পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ কমিটির আহ্বায়ক করা হয়েছে সাংসদ সাবের হোসেন চৌধুরীকে আর সদস্য সচিব করা হয়েছে কেন্দ্রীয় সদস্য সানজিদা খানমকে। প্রচার ও প্রকাসনা উপ কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক মুখ্য সচিব কামাল আবু নাসের চৌধুরীকে এবং সদস্য সচিব দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

মিডিয়া বিষয়ক উপ কমিটির আহ্বায়ক করা হয়েছে সাংসদ আসাদুজ্জামান নূরকে আর সদস্য সচিব সাংসদ মোহাম্মদ আলী আরাফাত। পেশাজীবী সমন্বয় উপ কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা মশিউর রহমান আর সদস্য সচিব স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা। আইটি বিষয়ক উপ কমিটির আহ্বায়ক উপদেষ্টা পরিষদের সদস্য মো. হোসেন মনসুর আর সদস্য সচিব বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, বিদেশি মিশন/সংস্থা বিষয়ক উপ কমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মো. জমির আর সদস্য সচিব শাম্মী আহমেদ।

সাংস্কৃতিক সামাজিক ও ক্রীড়া উপ কমিটির আহ্বায়ক সভাপতি মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু আর সদস্য সচিব সাংস্কৃতিক সম্পাদক অসীম কৃমার উকিল। অর্থ বিষয়ক উপ কমিটির আহ্বায়ক করা হয়েছে কাজী আকরাম উদ্দিন আহমেদ আর সদস্য সচিব করা হয়েছে শিল্প ও বাণিজ্য সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। ধর্ম বিষয়ক উপ কমিটির আহ্বায়ক করা হয়েছে খন্দকার গোলাম মাওলা নকশবন্দী আর সদস্য সম্পাদক ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম।

 

গত ৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয় দলীয় প্রধানকে। আর দলের সাধারণ সম্পাদককে সদস্য সচিব করা হলেও কো-চেয়ারম্যানের পদটি সেদিন পূরণ করা হয়নি। 

আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ।

নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক শিবিরে মতানৈক্যের মধ্যেই বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।