রাজনীতি ২৮ নভেম্বর, ২০২৩ ১১:২৮

বিএনপির দুই নেতা দল থেকে বহিষ্কার 

আমাদের কাগজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির দুই নেতা ছিঁটকে পরলেন দুই নেতা। গতকাল মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগ পাওয়ায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ একে একরামুজ্জামান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির। দলটি সরকারের পদত্যাগের দাবিতে চূড়ান্ত আন্দোলনে রয়েছে। 

এজন্য দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে-এমন সিদ্ধান্তও দলটির। 

জানা গেছে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার মনোনয়নপত্র নেন সৈয়দ একে একরামুজ্জামান।  আর শাহ মো: আবু জাফর বিএনএমে যোগদান করেছেন। তিনিও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

আমাদেরকাগজ/এমটি