রাজনীতি ৪ ডিসেম্বর, ২০২৩ ০৪:২৫

জিএম কাদের-শেরীফা কাদেরের মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং ঢাকা ১৮ আসনে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা রিটার্নিং অফিসার। 

আজ সোমবার, ৪ ডিসেম্বর দুপুরে তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।


এর আগে ২ ডিসেম্বর রংপুর ৩ আসনেও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রংপুর জেলা রিটার্নিং অফিসার।


আমাদেরকাগজ / এইচকে