রাজনীতি ৭ ডিসেম্বর, ২০২৩ ১২:৪৭

এখন মুরগির বাচ্চাও বিএনপির টার্গেট: ওবায়দুল কাদের

আমাদের কাগজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিরাজগঞ্জে একটি কার্ভাডভ্যান পোড়ানো হয়েছে। এতে সাত হাজার মুরগির বাচ্চা পুড়ে গেছে। যখন মুরগির বাচ্চাও বিএনপির টার্গেট। মুরগির বাচ্চাও তাদের (বিএনপি) শত্রু। 

আজ বৃহস্পতিবার ৭ ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

কাদের বলেন, গতকাল পর্যন্ত পায় ৬০০ যানবাহন পোড়ানো হয়েছে। দশটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বিএনপির আন্দোলন-অগ্নিসন্ত্রাসে পুলিশবাহিনী সদস্য, পরিবহন শ্রমিক, রাজনৈতিক কর্মীসহ কয়েকজন মারা যাওয়ার পাশাপাশি ২৫০ জন মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে। 

তিনি বলেন, নাশকতা, গুপ্ত হামলার আজকের যে ভয়াবহ চিত্র, সেটা নতুন নতুন রেকর্ড স্থাপন করছে তারা।

এদিন কাদের বলেন, এদের গুপ্ত হামলার টার্গেট আরো বিস্তৃত হতে পারে। আরো ভয়াবহ রূপ নিতে পারে। নির্বাচন বানচালের জন্য এরা মরিয়া হয়ে উঠছে