ঢাকার আসনের মনোনীত আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে শোকজ
নিজস্ব প্রতিবেদক: এবার আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকা-৮ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে শোকজ করেছে করা হয়েছে। এছাড়া কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তাকে। শনিবার (৯ ডিসেম্বর) ঢাকা-৮ আসনের নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা মোছাম্মৎ ইছরাত জাহান নাসরিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য উল্লেখ্য করা হয়েছে।
নোটিশে বলা হয়, আপনি গত ৭ ডিসেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেছেন। এ সময় আপনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসব এলাকায় যান এবং স্থানীয় নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেন। তখন বিপুল জনসমাগম ঘটে এবং আপনি নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালান; যা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়।
ওই সংবাদটি বিভিন্ন পত্র-পত্রিকা এবং নিউজ পোর্টালে প্রকাশিত হয়। এরপর বিষয়টি কমিটির গোচরীভূত হয় এবং সংবাদের তথ্যসমূহ বিশ্লেষণপূর্বক অনুসন্ধান কমিটি নির্বাচন পূর্ব অনিয়মের সত্যতা পান।
ওই মতবিনিময় সভাকে কেন্দ্র করে নির্বাচনী এলাকা-১৮১ এর বিভিন্নস্থানে নৌকা প্রতীকের অসংখ্য পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে।
এ ছাড়া অনুসন্ধানকালে আরও দেখা যায় যে, নির্বাচনী এলাকা-১৮১ বিভিন্ন এলাকায় আপনার নাম, ছবি এবং নৌকা প্রতীক ব্যবহার করে বিশাল বড় রঙিন ব্যানার, বিলবোর্ড স্থাপন করা হয়েছে যা বৈদ্যুতিক খুঁটি, পিলার, ফুটওভার ব্রিজ এবং মেট্রো রেলের পিলারের সঙ্গে লাগানো আছে।
জানা যায়, নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১২ এবং ৭(১) এর (ক), (খ) লঙ্ঘন করেছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
এর আগেও নিক্সন চৌধুরী,সাকিব আল হাসান, ব্যারিস্টার সুমন সহ আরও অনেকে আচরণবিধি লঙ্ঘনের দায় নিতে হয়েছে ।
আমাদেরকাগজ/এমটি