রাজনীতি ১১ ডিসেম্বর, ২০২৩ ০৫:৫২

কেরানীগঞ্জে মির্জা ফখরুলের সাথে স্ত্রী ও মেয়ের সাক্ষাৎ  

আমাদের কাগজ ডেস্ক: কেরানীগঞ্জে কারাবন্দি স্বামী- বাবার সাথে সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুলের পরিবার। এর আগে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি বিএনপির এই মহাসচিব। 

সূত্রে জানা যায়, বাবাকে দেখতে গত ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসেছেন মির্জা শামারুহ। এত দিন বাবার সাথে দেখা করতে গিয়ে আবেগে আবৃত হয়ে পড়েন স্ত্রী রাহাত আরা বেগম ও বড় মেয়ে মির্জা শামারুহ। রোববার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। 

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার স্ত্রী ও কন্যা দেখা করেছেন। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, কারাবন্দি বিএনপি মহাসচিব শারীরিকভাবে ভালো আছেন। তিনি পত্রপত্রিকা পড়ে দেশের রাজনীতির খবরাখবর রাখছেন।

মির্জা ড. শামারুহ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় বাস করেন। 

গত ২৯ অক্টোবর ভোরে উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয় বিএনপি মহাসচিবকে। আটকের পর বাবার অবিলম্বে মুক্তি চান জ্যেষ্ঠকন্যা শামারুহ মির্জা। 

তখন শামারুহ বলেছিলেন, 'আব্বুর বয়স ৭৬ এবং তিনি গতরাতেও প্রচণ্ড অসুস্থ ছিলেন। পুলিশের টিয়ার গ্যাস তার ফুসফুসে গেছে এবং তিনি রাতেই ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন। আমি অবিলম্বে আমার আব্বুর মুক্তি চাই।’

আমাদেরকাগজ/এমটি