রাজনীতি ১১ ডিসেম্বর, ২০২৩ ০৭:৩২

আবারও সিসিইউতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। কখনো তিনি কেবিনে চিকিৎসা নিচ্ছেন, কখনো সিসিইউতে। এর ধারাবাহিকতায় আজও তাকে সিসিইউতে নেওয়া হয়েছে।

আমাদেরকাগজ / এইচকে