রাজনীতি ১২ ডিসেম্বর, ২০২৩ ০১:৪০

গণভবনে রওশন এরশাদ 

আমাদের কাগজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে গিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এর আগেও গত মাসে আরও একবার বঙ্গভবনে গিয়েছিলেন। আজ মঙ্গলবার ১২ ডিসেম্বর দুপুরে গণভবনের তথ্য জাপা সূত্র নিশ্চিত করেছে ।

আজকের সাক্ষাতে রওশন এরশাদের সঙ্গে রয়েছেন তার ছেলে সাদ এরশাদ ও মুখপাত্র কাজী মামুনুর রশীদ, মশিউর রহমান রাঙ্গা। দুপুরে তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। 

এর আগেও ১৯ নভেম্বর রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

এ দিন রওশন এরশাদ সাংবাদিকদের বলেছিলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সম্ভব হলে, সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আহ্বান জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। বলা হয়েছে তফসিলের সময় পেছানোতেও।