রাজনীতি ৩০ ডিসেম্বর, ২০২৩ ১২:৫১

জনসভায় আগতদের উদ্দেশে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব রির্পোট: প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ মানুষ জড়ো হয়েছেন টুঙ্গিপাড়ায়।  

নিজ পিতৃভূমিতে জনসভায় আগতদের উদ্দেশে বলেছেন, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই সমর্থন আমার একমাত্র শক্তি। 

আজ শনিবার ৩০ ডিসেম্বর, সকালে টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। পরে দুপুরে কোটালীপাড়ায় জনসভায় যোগ দিবেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এখানে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে চলতে হয়েছে, তারপরও আপনারা আমাকে আগলে রেখেছেন। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই বাংলাদেশেকে নিয়ে যে স্বপ্ন ছিল আমার বাবার, আমি প্রাণপণ চেষ্টা করে গেছি, আমি নিজের দিকে তাকাইনি।

বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, তাদের আন্দোলন হলো মানুষ পোড়ানোর, ক্ষতি করার। বিএনপি হচ্ছে খুনিদের পার্টি আর জামায়াত হচ্ছে যুদ্ধাপরাধীদের পার্টি।


এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ মানুষ জড়ো হয়েছেন টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসব করতে করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসেন আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা। এর আগে সকাল থেকে পুরো মাঠ কানায় কানায় ভরে যায়।

দুই দিনের সফরে গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) সড়ক পথে বরিশাল যান শেখ হাসিনা। 

বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগদান শেষে সন্ধ্যায় নিজের পিতৃভূমিতে আসেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। নির্বাচনী এ সফরে শেখ হাসিনার সঙ্গে আছে তার ছোট বোন শেখ রেহানা।