আন্দোলনে ব্যর্থ হয়ে ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে বিএনপি : কাদের
নিজস্ব রির্পোট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা খবর পাচ্ছি, লন্ডন থেকে বার্তা দেওয়া হচ্ছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করছেন তিনি।
কাদের বলেন, ‘প্রয়োজনে গুপ্ত হত্যা চালাবে’ লন্ডন থেকে এমন বার্তা দেওয়া হচ্ছে। আজ শনিবার ৩০ ডিসেম্বর,সকালে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমরা খবর পাচ্ছি, লন্ডন থেকে বার্তা দেওয়া হচ্ছে, প্রয়োজনে গুপ্ত হত্যা চালাবে। তারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনা করছে।
কাদের বলেন, বিএনপি স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে গেছে। তারা ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি এখন সংলাপের কথা বলছে। আগে নির্বাচন হোক। নির্বাচনের পর ভেবে দেখবো সংলাপ করা যায় কি না।
প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রার্থীরা সংঘর্ষে জড়ালে আমরা দায় নেব না। ইসি আইনপ্রয়োগকারী সংস্থার মাধ্যমে কোনো ব্যবস্থা নিলে আমরা হস্তক্ষেপ করব না।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।