রাজনীতি ১ জানুয়ারি, ২০২৪ ০৩:২৯

কলাবাগান মাঠে জনসভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক 
রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বিকাল ৩টা ১৭মিনিটে মঞ্চে উপস্থিত হন।     
আজ সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত নির্বাচনী জনসভা প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। 

তার আগে গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়েছে। এর আগে দলের পক্ষ থেকে সমাবেশের অনুমিতি চেয়ে আবেদন করা হয়।

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপাঋধলন এবং নির্বাচন কমিশন নির্দেশনা অনুসরণের শর্তে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১ জানুয়ারি দুপুর ২টায় ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনি জনসভা অনুষ্ঠানের বিষয়ে অনাপত্তি জ্ঞাপন করা হলো।