নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তাদের প্রত্যকটা কথা একপেশে, তারা ওকালতি করে তারা। তারা সরকার বিরোধী। যে ভাষা বিএনপি কথা বলে সেই ভাষায় তারা কথক বলে
আজ বৃহস্পতিবার (১৮জানুয়ারী) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংযে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইতিহাস থেকে উপলব্ধি করেছি, টিআইবি সব সময় আওয়ামী লীগ বিরোধী ছিল। সব সময় বিএনপির পক্ষপাত করে। তাদের গবেষণা তাদের বিষয়। তাদের গবেষণা নিরপেক্ষতা আমরা খোঁজে পাচ্ছি না।
তিনি আরও বলেন, টিআইবি বলেছিল পদ্মাসেতু অসম্ভব। সিপিডিও একই মন্তব্য করেছিল। রাজনৈতিক ভাবে আমরা কথাবার্তা বলি।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন, পারভীন জামান কল্পনা, মেরিনা জাহান কবিতা প্রমুখ।





















