রাজনীতি ২২ জানুয়ারি, ২০২৪ ০১:৪০

বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তাদের পার্টি হচ্ছে জাতীয় পার্টি। স্বতন্ত্র প্রার্থীরা তো স্বতন্ত্র আছে। আর দল যদি বলেন, তাহলে বিরোধী দল তো জাতীয় পার্টি।

আজ সোমবার, ২২ শে জানুয়ারি দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন তিনি।

অপজিশন কে হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করেন, বিরোধী দল কে হওয়া উচিত? পরে সাংবাদিক দ্বিতীয় বৃহত্তম দল হবে বলে উত্তর দিলে তিনি আবার বলেন, ‘তাহলে ধরে নিন তারাই হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, পারভীন জামান কল্পনা প্রমুখ। এবারের নির্বাচনে একক দল হিসেবে জাতীয় পার্টি ১১টি আসন পেয়েছেন। সে হিসেবে তারাই সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে।

আমাদেরকাগজ / এইচকে