নিজস্ব প্রতিবেদক
বিএনপির কালো পতাকা মিছিলে অংশ নিতে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এ সময় তাদেরকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত কালো পতাকা মিছিল করার কথা রয়েছে বিএনপির।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করছে দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মিছিলে অংশ নেওয়া কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমানসহ দলের সিনিয়র নেতারা।




















