নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিক সময়ে চলমান মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে এবং বাংলাদেশের সীমান্ত এলাকায় দুজনের মৃত্যু ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাতে পারেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এর আগে তিনি সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম বিক্রির বুথ পরিদর্শন করেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত না। তাদের ইন্টারনাল কনফ্লিক্ট এসে সীমান্তে গড়াচ্ছে। ছিটকে এসে পড়ছে আমাদের সীমান্তে। একজন নারী ও পুরুষ মারা গেছে। এসব ব্যাপারে আমাদের ফরেন মিনিস্ট্রি মিয়ানমারের রাষ্ট্রদূতকে ঢেকে পাঠাতে পারে। এব্যাপারের আমাদের বক্তব্য আমরা জানাবো।
তিনি বলেন, মিয়ানমারে ৫৪ টা এথনিক কমিউনিটি আছে। বিভিন্ন জায়গা তারা অলরেডি দখন করে নিয়েছে। তাদের সেনাবাহিনীর সাথে অন্য গোষ্টির এটা কনফ্লিক্ট। আমাদের সাথে তাদের কোন বিরোধ নেই। রোহিঙ্গা ইস্যুতে যে সমস্যা সেটা আন্তর্জাতিক ভাবে সমাধানের চেষ্টা চলছে। যুদ্ধের কোন কারণ নেই। মিয়ানমার নয় শুধু কারো সাথে আমরা যুদ্ধে জড়াতে চাই না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রতীক থাকছে কি থাকছে না আমাদের ওয়ার্কিং কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে। বর্ধিত সভায় যারা থাকবে তাদের মতামত ও গ্রহণ করা হবে। কারণ এটা মোলীকি একটা সিদ্ধান্ত। কাজে এব্যাপারে সবার মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন আমাদের নেত্রী।
ওবায়দুল কাদের বলেন, আমরা আসা করছি নির্বাচিন কমিশিনের শিডিউল ঘোষণা করবেন। তারপর আমরা আমাদের প্রক্রিয়া সম্পন্ন করে মনোনয়ন বোর্ড বসবে। আমাদের ৪৮টি আসনে প্রার্থীতা চূড়ান্ত করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।





















