নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগ দ্বিতীয় দিনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৫২২ টি৷ এতে দলটির আয় হয়েছে দুই কোটি ৬১ লাখ টাকা।
বুধবার (০৭ ফেব্রুয়ারী) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব তথ্য জানান দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি জানান, এদিন ঢাকা বিভাগে ১৬৭টি, খুলনায় ৬৮টি, রাজশাহীতে ৪৪টি, চট্টগ্রামে ৭৮টি, ময়মনসিংহে ৪৭টি, সিলেটে ২২টি, বরিশালে ৩৬টি ও রংপুরে ৬০টি ফরম বিক্রি হয়েছে৷
এর আগে গতকাল ৮১০ টি ফরম বিক্রি হয়। দুই দিনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১৩৩২ টি।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব জানান, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারী।
বাংলাদেশ আওয়ামী লীগ আগামী (১৪ই ফেব্রুয়ারী) বুধবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের সভা আহ্বান করেছেন। সে সভায় বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ সংসদীয় আসনে যাদের মনোনয়ন প্রদান করবে সে সিদ্ধান্ত গ্রহণ করবে।
এ সময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম,কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রিয়াজুদ্দিন রিয়াজসহ প্রমুখ।




















