রাজনীতি ২৬ অক্টোবর, ২০২৪ ০৮:৫৯

দেশে ফিরলেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
বড় মেয়ে ও স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছান।

এর আগে গত ১১ অক্টোবর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। বড় মেয়ে ডা. শামারুহ মির্জা ও তার পরিবারের সঙ্গে অবকাশ কাটাতে তিনি অস্ট্রেলিয়া যান।

যাওয়ার আগে তিনি বলেছিলেন, আমার বড় মেয়ে থাকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। আমার স্ত্রী গত দেড় মাস ধরে বড় মেয়ের কাছে আছেন। তাদেরকে একটু সময় দিতে সেখানে যাওয়া। আশা করছি, দ্রুতই দেশে ফিরব।

মির্জা ফখরুল দম্পত্তির দুই মেয়ে। বড় মেয়ে ড. শামারুহ মির্জা ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়াতে থাকেন স্বামী ও সন্তান নিয়ে। আর ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকায় একটি ইংরেজি স্কুলে শিক্ষকতা করেন।