রাজনীতি ১০ নভেম্বর, ২০২৪ ১২:৫৫

শহীদ নূর হোসেন দিবসে গণঅধিকার পরিষদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক 

শহীদ নূর হোসেন দিবসে শ্রদ্ধা জানিয়ে গণঅধিকার পরিষদ। রাজনৈতিক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রদ্ধা অংশ নেন। 

 

আজ রোববার (১০নভেম্বর)  সকাল ১১টায় জিরো পয়েন্টের শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানান। এসময় তারা এক মিনিট নিরবতা পালন করেন। 

 

রাশেদ খান বলেন, আওয়ামী লীগ আজ গর্তের মধ্যে লুকিয়ে আছে। কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।  আওয়ামী লীগের কর্মীদের বলতে চাই আপনারা শেখ হাসিনার ফাঁদে পা দিবেন না।  শেখ হাসিনার যদি বাপের বেটি হতো, প্রকৃতপক্ষে শেখ মুজিবের কন্যা হতো, তাহলে এই বাংলাদেশ থেকে এভাবে পালিয়ে যেত না। 

 

তিনি আরও বলেন, আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, তার প্রেত্মাতারা  বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। শ্রদ্ধা জানানোর পরে আমরা আওয়ামী লীগের কার্যালয় সামনে মিছিল করব, দেখতে চাই কোথায় আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলাদেশে হবে না। আমরা আওয়ামী লীগের প্রেতাত্মাদের ধরে ধরে জেলে ঢুকানো ব্যবস্থা গ্রহণ করবো।