রাজনীতি ১২ নভেম্বর, ২০২৪ ০১:৩১

যুবলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেখ মনির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
যুবলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সোমবার (১১নভেম্বর) দুপুরে শ্রদ্ধা জানানো হয়। 

শ্রদ্ধা নিবেদনের সময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির ২ জন প্রেসেডিয়াম সদস্য, ১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন সম্পাদক, ১ জন উপসম্পাদক, ১ জন সহসম্পাদক ও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

এসময় তারা শেখ মনির আত্মার মাগফেরাত কামনা করে মোনাজত করেন এবং দেশের ও দলের এই ক্রান্তিকাল কেটে যবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে যুবলীগ নেতৃবৃন্দ যে যার মতো স্থান ত্যাগ করেন।