রাজনীতি ১ জানুয়ারি, ২০২৫ ১১:১২

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ 

পোস্ট ডেস্ক
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয় ছাত্রদল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল। দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটরিয়ামের সামনে রক্তদান কর্মসূচি, দুপুর ২টায় অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এবং বিশেষ অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।