ডেস্ক রিপোর্ট ।।
ক্যাসিনোকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নুরুন্নবী শাওন ও শামসুল হক চৌধুরীসহ ২৪ জনের বিদেশ যাত্রায় নিষেদ্ধাজ্ঞা দিয়েছেন দুদক।
বিদেশ যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিরা হলেন, এস এম গোলাম কিবরিয়া শামীম, খালেদ মাহমুদ ভূঁইয়া, এনামুল হক এনু, রুপন ভূঁইয়া, মো. লোকমান হোসেন ভূঁইয়া, নাবিল লোকমান, ইসমাইল চৌধুরী সম্রাট, মো. জাকির হোসেন, মোহাম্মদ শফিকুল আলম, মোহাম্মদ রফিকুল ইসলাম (সাবেক প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর), মো. আব্দুল হাই (সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর), মো. সেলিম প্রধান, মো. এনামুল হক প্রধান, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান (মিজান), কাজী আনিছুর রহমান, মিসেস সুমি রহমান, এ কে এম মমিনুল হক সাঈদ, নুরুন্নবী চৌধুরী, শামসুল হক চৌধুরী, মোহাম্মদ শফিকুল আলম (ফিরোজ), মো. শফিকুল ইসলাম, মো. জাকির হোসেন ও প্রশান্ত কুমার হালদার।
এছাড়াও সরকারের চলমান শুদ্ধি অভিযানে বেরিয়ে আসা আওয়ামী লীগ ও অংগসংগঠনগুলোর আরও ৭৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছেন দুদক।
দুদকের প্রকাশিত তালিকা :
























